অনলাইন তথ্যসেবা
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল — আবেদন সংক্রান্ত সহায়তা, নিয়মাবলী ও সাধারণ প্রশ্নোত্তর।
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর অনলাইন তথ্যসেবায় আপনাকে স্বাগতম। আপনি আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
-
info অনলাইন তথ্যসেবা এর নিয়ম সমুহ:
১। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত অনলাইন তথ্যসেবা এক্টিভ থাকবে ।
২। ডান পাশের নিচে সাপোর্ট আইকনে ক্লিক করুন ।
৩। আপনি যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন তবে আপনার নাম, মোবাইল নম্বর, ও ইমেইল দিয়ে সমস্যাটি লিখুন ।
৪। আপনি যদি মূল রেজিঃ সনদ উত্তোলন এর জন্য আবেদন করেন তবে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সমস্যাটি লিখুন ।
৫। আপনি যদি রেজিঃ সনদ নবায়ন এর জন্য আবেদন করেন তবে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সমস্যাটি লিখুন ।
৬। আপনি ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির জন্য আবেদন করে থাকলে আপনার পরিচয় দিয়ে সমস্যাটি লিখুন ।
৭। অনলাইন তথ্যসেবায় প্রশ্ন করার আগে "সাধারণ প্রশ্ন ও উত্তর" অংশটি দেখে নিন ।
-
help_outline সকল আবেদনের নতুন নির্ধারিত ফি কত?
উত্তর: সকল আবেদনের নতুন নির্ধারিত ফি, বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন.
-
help_outline কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত প্রোফাইলে লগ ইন করবো?
উত্তর: আপনি যদি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হোন, তাহলে প্রোফাইলের ইউজারনেম পাসওয়ার্ডের জন্য অনলাইন তথ্যসেবায় যোগাযোগ করুন।
-
help_outline কিভাবে নবায়নের আবেদন করবো?
উত্তর: আপনার রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত প্রোফাইলে লগ ইন করে সকল বাধ্যতামূলক তথ্য পূরণ করে ও 300x300 রেজুলেশনের ছবি (সর্বোচ্চ ১০০ কেবি সাদা ব্যাকগ্রাউন্ডের) আপলোড করলে আবেদনের অপশন পাবেন।
-
help_outline মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন এর মূল সনদ কিভাবে পাবো?
উত্তর: মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে মূল সনদ উত্তোলনের জন্য আলাদা আবেদন করতে হবে না। শুধু রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত প্রোফাইল থেকে পেমেন্ট করে নবায়নের আবেদন করে ১৫ দিনের মধ্যে রশিদসহ কাউন্সিলে উপস্থিত হতে হবে।
-
help_outline গ্রেড এ, বি এবং সি এর রেজিস্ট্রেশন তারিখ (ইসু ডেট) অথবা মেয়াদ উত্তীর্ণ তারিখ ভুল হলে অথবা আমার পোর্টালে ভুল দেখলে করণীয় কি?
উত্তর: অনলাইন তথ্যসেবা থেকে তারিখ সংশোধন করে নিন। সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট অথবা রাশিদ বই এর কপি অনলাইন তথ্যসেবায় সংযুক্ত করুন।
-
help_outline ৬৫ তম ব্যাচ কবে শুরু হবে?
উত্তর: কাউন্সিলের ওয়েবসাইট (https://pcb.gov.bd/) এ প্রকাশ করা হবে ।
-
help_outline আমি আমার জেলার বাহিরের অন্য কোনো সেন্টার থেকে কি আবেদন করতে পারবো?
উত্তর: হ্যাঁ, আপনি যে সেন্টার থেকে আবেদন করবেন সে সেন্টার থেকে কোর্স সম্পন্ন করতে হবে।
-
help_outline আমি এক জেলায় আবেদন করেছি অন্য জেলায় কি পরীক্ষা দিতে পারবো?
উত্তর: না। যে সেন্টারে আবেদন করেছেন সেখানেই ক্লাস করতে হবে ও পরীক্ষা দিতে হবে ।
-
help_outline আমার আবেদন সম্পন্ন হয়েছে এখন আমার করনীয় কি?
উত্তর: আপনার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।
-
help_outline কনফার্মেশন মেসেজ কখন পাবো?
উত্তর: আপনার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।
-
help_outline আমাকে কি সকল কাগজপত্র সত্যায়িত করতে হবে?
উত্তর: না।
-
help_outline আসন সংখ্যা কি নির্দিষ্ট করা আছে নাকি যতজন আবেদন করবে সবাই ভর্তি হতে পারবে?
উত্তর: প্রতিটা সেন্টারের জন্য আসন সংখ্যা নিদিষ্ট করা আছে। আবেদনের সময় সেন্টার নির্বাচন করলে খালি আসন সংখ্যা দেখা যাবে।
-
help_outline আমি আবেদন পত্র বাংলাতে না ইংরেজিতে পূরণ করবো?
উত্তর: আপনাকে ইংরেজিতে আবেদন পত্র পূরণ করতে হবে।
-
help_outline আবেদন পত্রে তথ্য পূরণ করার জন্য জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন/ এসএসসি সার্টিফিকেট কোনটা অনুসরণ করবো?
উত্তর: আপনাকে এসএসসি সার্টিফিকেট অনুসরণ করতে হবে।
-
help_outline আমি কি ভাবে আমার প্রোফাইল (ছবি/তথ্য/নথিপত্র) আপডেট করবো?
উত্তর: আপনার প্রোফাইলে লগইন করে "আপডেট" বাটন এ ক্লিক করুন।
-
help_outline আমাকে কি আবেদন পত্র ডাউনলোড করতে হবে?
উত্তর: আবেদন করার পর মেসেজ পেলে পর্যায়ক্রমে প্রোফাইল থেকে তালিকাভুক্তি কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
-
help_outline আমার আবেদনটি চূড়ান্ত অনুমোদিত হতে কত সময় লাগবে?
উত্তর: আপনাকে মেসেজ এর মাধ্যমে জানানো হবে।
-
help_outline আমাদের ক্লাস কি অনলাইনে অথবা স্ব-শরীরে করতে হবে?
উত্তর: স্ব-শরীরে করতে হবে।
-
help_outline আমি কি জাতীয় পরিচয় পত্র এর পরিবর্তে পাসপোর্ট ব্যবহার করতে পারবো?
উত্তর: না।